প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর মেসিডোনিয়ার কুমানোভো শহরে গত শনিবার দিনভর সশস্ত্র একটি সংগঠনের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে সরকারি বাহিনীর আট সদস্য এবং ১৪ বন্দুকধারী নিহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩৭ সদস্য আহত হন। এ ঘটনায় সরকার দুই দিনের শোক ঘোষণা করেছে। সরকারের অভিযোগ, পাঁচজন কসোভান এ সংঘাতে অস্ত্রধারীদের নেতৃত্ব দেয়। গত মাসে কসোভোর প্রায় ৪০ জন জাতিগত আলবেনীয় মেসিডোনিয়ার একটি থানা কিছু সময়ের জন্য দখল করে। তারা দেশটির ভেতরে
আলবেনীয় রাষ্ট্র গঠন করতে চায়। দেশটিতে ২০ লাখ অধিবাসীর প্রায় এক-চতুর্থাংশ আলবেনীয় বংশোদ্ভূত।
রয়টার্স