ছয় সেনা ও তিন পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে ২৪ ঘণ্টায় ছয়জন সেনাসদস্য ও তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
লুহানস্ক অঞ্চলের মাকারোভ এলাকায় গোলার আঘাতে নিহত হন তিন পুলিশ কর্মকর্তা। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আর পৃথক কয়েকটি হামলায় নিহত হয়েছেন ছয় সেনাসদস্য। এসব ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি পূর্ব ইউক্রেনে কয়েক মাস ধরে সংঘাত চলে আসছে। সেখানে বিদ্রোহীদের সঙ্গে সরকারের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও, তা প্রায় লঙ্ঘিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।