জন্মনিয়ন্ত্রণের বিরুদ্ধে এরদোয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সঙ্গে কোনো মুসলমানের সম্পৃক্ত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সোমবার এক টেলিভিশন ভাষণে এরদোয়ান বলেন, খাঁটি ও ধর্মভীরু মুসলমানদের আরও বেশিসংখ্যক সন্তান নেওয়া উচিত। তিনি বলেন, ‘পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের ধারণা মুসলমানদের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আমরা আমাদের উত্তরসূরি কয়েক গুণ করব। এই ক্ষেত্রে প্রধান দায়িত্ব বর্তায় মায়েদের ওপর।’ এর আগে ২০১৪ সালে জন্মনিয়ন্ত্রণকে বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করে এরদোয়ান বলেছিলেন, যারা জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী ব্যবহার করছে, তারা একটি সমৃদ্ধ জাতিতে পরিণত হওয়ার পথে থাকা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।