জমজ পান্ডার জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় প্রথম জায়ান্ট পান্ডার জমজ শাবকের জন্ম হয়েছে। টরোন্টোর একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ ঘোষণা দেয়। চীন থেকে ২০১৩ সালে দুটি জায়ান্ট পান্ডা নিয়েছিল কানাডা। এদের একটির নাম এর শান। এটিই মঙ্গলবার সকালে ১৮৭ দশমিক ৭ এবং ১১৫ গ্রাম ওজনের জমজ বাচ্চা প্রসব করে। জন্মের পর এদের বাঁচিয়ে রাখা খুব কঠিন। তাই বিশেষজ্ঞরা জায়ান্ট পান্ডার বাচ্চা দুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এএফপি