জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির মিলান থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল শনিবার আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে গেলে এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। আরোহীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। সম্প্রতি এ ধরনের কয়েকটি ঘটনার কারণে ওই এয়ারলাইনসের কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া বা বাতিল করা হয়।
রয়টার্স