জরুরি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের ঋণসংকটের সমাধানের পথ খুঁজতে আগামীকাল সোমবার জরুরি বৈঠকে বসছেন ইউরোজোনের সরকারপ্রধানেরা। ওই বৈঠকে একটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপেরাস। যদিও এর আগে গত বৃহস্পতিবার লুক্সেমবুর্গে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠক কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়া শেষ হয়। ৩০ জুনের মধ্যে গ্রিসকে হয় ঋণদাতাদের শর্ত মেনে চুক্তিতে স্বাক্ষর করতে হবে, নয়তো ১৬০ কোটি ইউরো পরিশোধ করতে হবে। তবে দাতাদের কঠোর শর্ত সাপেক্ষে দেওয়া সংস্কার প্রস্তাব গ্রিস প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে।
বিবিসি