জলবায়ুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর পরিবর্তন রোধে পদক্ষেপ গ্রহণ করতে খ্রিষ্টানদের প্রতি আহ্বান জানিয়েছে ভ্যাটিকান সায়েন্স একাডেমি। ওই একাডেমির প্রধান বিশপ মার্সেলো সানচেজ সানদোরো গত বুধবার বলেন, এই ধরণির দেখভাল করতে ও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা দিতে খ্রিষ্টানদের দায়িত্ব রয়েছে। এর অর্থ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাঁদের ব্যবস্থা নিতে হবে। ভ্যাটিকান একাডেমির ‘পৃথিবীকে বাঁচাও, মহিমান্বিত করো মানবতা’ শীর্ষক এক সম্মেলনে বিশপ সানদোরো এ কথা বলেন। উষ্ণতা বৃদ্ধির বিপদ সম্পর্কে আগামী মাসে বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপের বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তাঁর এ পদক্ষেপ রক্ষণশীল ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে। তাঁদের অনেকেরই মত, জলবায়ুর পরিবর্তন পুরোটাই প্রাকৃতিক ব্যাপার।
এএফপি