জাদুঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের অন্যতম বড় বিজ্ঞান জাদুঘর প্যারিসের ‘সায়েন্স সিটি’তে গতকাল বৃহস্পতিবার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপণ বাহিনীর শ খানেক কর্মীর প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সময় জাদুঘরের ভেতরে মানুষ না থানায় প্রাণহানি ঘটেনি। নির্বাপণকারী দলের মুখপাত্র গ্যাবি৶য়েল প্লাস জানান, কাঠের গদি, কার্ডবোর্ডের বাক্স, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। জাদুঘরের তুলনায় গণমানুষের কাছে বিজ্ঞান শেখার কেন্দ্র হিসেবেই বেশি পরিচিত প্যারিসের এই জাদুঘর। আগুন লাগা ওই ভবনকে সুসজ্জিত করার কাজ চলছিল। বন্ধ ছিল ‘ফায়ার অ্যালার্ম’।
এএফপি