জার্মানিতে ঈদ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ঈদ মানে স্বজনের সঙ্গে সাক্ষাৎ। বন্ধুর সঙ্গে আড্ডা আর টানা উৎসব। বিদেশে কি সে সুযোগ মেলে? মিলুক না মিলুক, বাঙালি দমে যাওয়ার নয়। আত্মীয়পরিজন থেকে দূরে প্রবাসেও তাঁরা ঠিকই ঈদ উৎসব জমিয়ে তোলেন।
এবারে সাপ্তাহিক ছুটির দিন সারা ইউরোপ-আমেরিকাতে ঈদ উৎসব উদ্যাপন হওয়াতে ছিল ভিন্ন আমেজ। ভিনদেশ জার্মানিতেও বাঙালিরা বিভিন্ন শহরে গান-বাজনা, আড্ডা আর রকমারি খাবারে ঈদ আনন্দ উৎসব জমিয়ে তোলেন।




