জার্মানিতে গুলিতে চিকিৎসক নিহত, হামলাকারীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির রাজধানী বার্লিনের একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার এক রোগী গুলি করে চিকিৎসককে হত্যা করেছেন। পরে ওই হামলাকারীও আত্মহত্যা করেন। পুলিশ বলেছে, এটি সন্ত্রাসী ঘটনা নয় বলেই মনে করছে তারা।
গতকাল স্থানীয় সময় বেলা একটায় বার্লিনের স্টেগলিটজ এলাকায় বেনজামিন ফ্রাংকলিন বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হামলাকারী রোগী আত্মহত্যার আগে চিকিৎসককে গুলি করে হত্যা করেন। এটি সন্ত্রাসী হামলা, এর কোনো প্রমাণ আমরা পাইনি।’
গত রোববারই জার্মানির আনবাখ শহরের একটি সংগীত উৎসবের কাছে আত্মঘাতী বোমা হামলা চালান এক সিরীয় অভিবাসী। ওই ঘটনায় ১৫ জন আহত হয়। এর ছয় দিন আগে ট্রেনে এক আফগান অভিবাসন প্রার্থী তরুণের কুড়াল হামলায় ৪ জন আহত হয়। শুক্রবার মিউনিখের একটি বিপণিবিতানে সন্ত্রাসী হামলায় নিহত হয় ৯ জন।