জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানিতে আজ মঙ্গলবার সকালে দুটি কমিউটার ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ছবি: রয়টার্স

জার্মানিতে আজ মঙ্গলবার দুটি কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন যাত্রী। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। জার্মানির মিউনিখ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ব্যাড অ্যাইবলিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

হোজেনহেইম পুলিশের মুখপাত্র মার্টিন রিঙ্কলার বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত ব্যক্তির মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। ৪০ জন বেশ জখম হয়েছেন।

আঞ্চলিক রেল কোম্পানি মেরেডিয়ান এক বিবৃতিতে বলেছে, হোজেনহেইম ও হোলজকিয়েশনের মধ্যবর্তী সিঙ্গেল ট্র্যাকে স্থানীয় সময় সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।