জার্মানিতে বন্দুকধারীর গুলিতে চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির বার্লিনের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চিকিৎসকের মৃত্যুর পর হাসপাতালের বাইরে পুলিশের সতর্ক অবস্থান। ছবি: এএফপি
জার্মানির বার্লিনের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চিকিৎসকের মৃত্যুর পর হাসপাতালের বাইরে পুলিশের সতর্ক অবস্থান। ছবি: এএফপি

জার্মানির রাজধানী বার্লিনের একটি হাসপাতালে আজ মঙ্গলবার এক বন্দুকধারীর গুলিতে চিকিৎসক নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন। বন্দুকধারী হাসপাতালে রোগী হিসেবে ছিলেন। জার্মান পুলিশ জানিয়েছে, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।

জার্মান পুলিশ জানায়, রাজধানী বার্লিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্টেগলিৎজ এলাকার একটি হাসপাতালে এক বন্দুকধারীর হামলায় একজন চিকিৎসক নিহত হয়েছেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের একজন মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের একজন রোগী চিকিৎসককে গুলি করেন। এরপর তিনি আত্মহত্যা করেন। চিকিৎসককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ঘটনা সন্ত্রাসী হামলা নয়।
বার্লিন পুলিশ পরে টুইট বার্তায় জানায়, ওই চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৮ জুলাই মিউনিখে একটি বিপণিবিতানে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনাসহ চলতি মাসে আরও চারটি ‘সন্ত্রাসী’ ঘটনা ঘটল।