জার্মানিতে বোরকা নিষিদ্ধের প্রস্তাব উঠতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানিতে সন্ত্রাসবিরোধী বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে বোরকা নিষিদ্ধ করা হতে পারে। গতকাল বুধবার দেশটির প্রচারমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী টমাস মেইজিয়েরে অপরাধীদের আরও দ্রুত বহিষ্কারেরও প্রস্তাব করবেন।
আজ বৃহস্পতিবার তিনি কিছু পরিকল্পনা প্রকাশ করবেন। মেইজিয়েরে অন্য কিছু প্রস্তাবও বিবেচনা করবেন যার মধ্যে রয়েছে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করা, বাড়তি পুলিশ নিয়োগ, ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ প্রচারকারী বক্তাদের বহিষ্কার ইত্যাদি। জার্মানি সম্প্রতি ইসলামি জঙ্গিদের টানা কয়েকটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।