জার্মানিতে মহাত্মা গান্ধীর আবক্ষমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার জার্মানির হ্যানোভার শহরে মহাত্মা গান্ধীর আবক্ষমূর্তি উন্মোচন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহরের মেয়র স্টিফেন শসটক। ছবি: পিটিআই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার জার্মানির হ্যানোভার শহরে মহাত্মা গান্ধীর আবক্ষমূর্তি উন্মোচন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহরের মেয়র স্টিফেন শসটক। ছবি: পিটিআই

জার্মানির হ্যানোভার শহরের সিটি হলে মহাত্মা গান্ধীর একটি আবক্ষমূর্তি স্থাপন করা হয়েছে। 
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার আবক্ষ মূর্তিটি উন্মোচন করেন।
এ সময় মোদির সঙ্গে ছিলেন হ্যানোভার শহরের মেয়র স্টিফেন শসটক।
আবক্ষ মূর্তি উন্মোচন প্রসঙ্গে মোদি বলেন, এটা শুধু হ্যানোভারের বাসিন্দা বা ভারতীয়দের নয়, মানবতায় বিশ্বাসী প্রত্যেকের জন্য গর্বের মুহূর্ত।
মহাত্মা গান্ধীকে মহামানব উল্লেখ করে মোদি বলেন, তিনি পুরো বিশ্বকেই ধারণ করতেন। তাঁর জীবনীতে বিভিন্ন বৈশ্বিক সমস্যার সমাধান আছে।