জার্মানিতে রেল স্টেশনে কুড়াল দিয়ে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির একটি রেল স্টেশনে যাত্রীদের ওপর কুড়াল নিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। রাইনল্যান্ড ফালৎস রাজ্যের রাজধানী ডুসেলডর্ফ শহরের প্রধান রেলস্টেশনে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এতে সাতজন আহত হয়েছেন।
হামলাকারী সাবেক যুগোশ্লাভিয়া অঞ্চলের কোনো একটি দেশের নাগরিক। তাকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক বিকারগ্রস্ত বলে জানানো হয়েছে।।
পুলিশ বলেছে, ওই ব্যক্তি একাই হামলা চালিয়েছেন এবং ঘটনার সঙ্গে ইসলামি কোনো সন্ত্রাসী গোষ্ঠী যুক্ত নয়।