জার্মানিতে সিনেমা কমপ্লেক্সে হামলা, বন্দুকধারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে ভিয়েরহাম শহরের একটি সিনেমা কমপ্লেক্সে মুখোশ পরা এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছে বলে বিবিসি ও এএফপির খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার মুখোশ পরা এক বন্দুকধারী জার্মানির পশ্চিমাঞ্চলের শহর ভিয়েরহাম শহরের কিনোপলিশ নামের একটি সিনেমা কমপ্লেক্সে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন।
ভিয়েরহাম শহরটি ফ্রাঙ্কফুর্ট শহরের কাছের একটি শহর। পুলিশ ওই সিনেমা কমপ্লেক্সটি ঘিরে রেখেছে।