জার্মানিতে হিজাব পরে শিক্ষকতার পক্ষে শীর্ষ আদালতের রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর ধরে আইনি লড়াইয়ের পর জার্মানিতে দুজন মুসলমান শিক্ষিকা মাথায় হিজাব পরে কাজ করার পক্ষে রায় পেয়েছেন। শুক্রবার কার্লসরুহ শহরে অবস্থিত জার্মানির সর্বোচ্চ আদালত এই রায় দেন।
সর্বোচ্চ আদালত দুই শিক্ষিকার হিজাব পরার পক্ষে রায় দিলেও বলেছেন, শিক্ষার্থীরা কোনো আপত্তি তুললে তাও বিবেচনায় নিতে হবে।
জার্মানির রাইনল্যান্ড ফ্যালৎস রাজ্যের দুজন মুসলমান শিক্ষিকা পাঁচ বছর আগে মাথায় হিজাব পরে পাঠদানের অধিকার পেতে আদালতের শরণাপন্ন হন। স্থানীয় ও রাজ্য সরকারের আদালতে পক্ষে রায় না পেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তাঁরা।
জার্মানির শিক্ষাব্যবস্থা পরিচালিত হয় রাজ্য সরকারগুলোর অধীনে। রাজ্যের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব কার্যক্রম ও আইন রাজ্য সরকারগুলোর সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায়।