জার্মানির শপিং মলে গুলি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির মিউনিখের বিপণি বিতানের বাইরে পুলিশের অবস্থান। ছবি: এএফপি
জার্মানির মিউনিখের বিপণি বিতানের বাইরে পুলিশের অবস্থান। ছবি: এএফপি

জার্মানির মিউনিখের একটি শপিংমলে গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবর্ষণের পরই পুলিশ ওই শপিং মলে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জার্মান পুলিশের বরাত দি​য়ে বাতরা সংস্থা এএফপির খবরে এ কথা বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলাকারী বা হতাহতের বিস্তারিত খবর পাওয়া যায়নি। টুইটারে জার্মান পুলিশ জানিয়েছে, শপিং মল ঘিরে পুলিশের অভিযান চলছে।

এদিকে জার্মানির একটি পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।