প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে একটি বিপণিবিতানে ঢুকে পড়ে গতকাল সোমবার লোকজনকে জিম্মি করার চেষ্টা করে কয়েকজন বন্দুকধারী। তবে দেশটির বিশেষ বাহিনী পরে সেখানে আটকে পড়া লোকজনকে উদ্ধার করেছে। রাজধানী প্যারিসের কাছে অবস্থিত কুয়াৎজ নামের একটি বিপণিবিতানে ওই ঘটনা ঘটে। কয়েকজন বন্দুকধারী গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে বিপণিবিতানটির ভেতরে অবস্থিত খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্কের একটি দোকানে ঢুকে পড়ে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বন্দুকধারীদের মধ্যে একজন প্রাইমার্কের কর্মী বলে মনে করা হচ্ছে। এ ঘটনাকে আমরা একটি সশস্ত্র ডাকাতির চেষ্টা মনে করছি।’
এএফপি