জুরিখে মসজিদে গুলি, নামাজরত তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের জুরিখে গত সোমবার একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে তিন মুসল্লি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার হামলাস্থলের অদূরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিই হামলাকারী।
পুলিশ বলেছে, স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জুরিখের প্রধান রেলস্টেশনের পাশের সোমালীয় ইসলামিক সেন্টারে অস্ত্র নিয়ে প্রবেশ করেন এক ব্যক্তি। তাঁর গুলিতে তিনজন মুসল্লি আহত হন।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, কালো পোশাক পরা এক যুবক হঠাৎ করেই মসজিদটিতে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন। পরে হামলাকারী সেন্ট্রাল স্টেশনের দিকে পালিয়ে যান।
পুলিশের তল্লাশি অভিযােন গতকাল হামলাস্থলের অদূরে একটি সেতুর নিচে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে একটি পিস্তল পড়ে ছিল। তিনি হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশের সন্দেহ।