জোর করে স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসভের সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এই অভিযোগ করেছেন দেশটির মানবাধিকার কাউন্সিলের সদস্য আন্দ্রে বাবুসকিন। তিনি গত মঙ্গলবার নেমৎসভের খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাউর দাদায়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। দাদায়েভ বলেছেন, আটক হওয়ার পর তাঁকে দুই দিন ধরে বেঁধে রাখা হয়। সঙ্গে গ্রেপ্তার হওয়া বন্ধুকে ছেড়ে দেওয়ার শর্তেই খুনের কথা স্বীকার করেন বলে জানান দাদায়েভ। বাবুসকিন বলেন, তিনি দাদায়েভের শরীরে বেশ কয়েকটি দাগ দেখেছেন। রয়টার্স