টিকা নিতে দেবেন না বলে সন্তান ‘অপহরণ’

স্পেনে ১২ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ মানুষ কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে এক নারীর বিরুদ্ধে তাঁর সাবেক স্বামী তাঁদের দুই ছেলেকে অপহরণ করার অভিযোগ তুলেছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, তাঁর স্ত্রী দুই ছেলেকে করোনার টিকা নিতে দেবেন না। এ কারণে তাদের অপহরণ করেন তিনি। পরে গতকাল বুধবার দুই সন্তানকে নিয়ে ওই নারী নিজেই কর্তৃপক্ষের কাছে হাজির হন।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিচার বিভাগের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ওই নারীর বয়স ৪৬ বছর। তাঁর সাবেক স্বামী পুলিশে অভিযোগ দেওয়ার পর তিনি দুই সন্তানকে অপহরণ করতে চান। গত ডিসেম্বরের মাঝামাঝি ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, কোনো ধরনের অনুমতি ছাড়া তাঁ সাবেক স্ত্রী তাঁদের ১৪ ও ১২ বছরের দুই ছেলেকে নিয়ে যায়। এই ব্যক্তি সেভিল শহরের কাছেই বসবাস করেন।

ওই ব্যক্তির অভিযোগ, গত ৪ নভেম্বর থেকে দুই ছেলেকে দেখেননি তিনি। দুই ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করছেন জানিয়ে তাঁর সাবেক স্ত্রীর কাছ থেকে একটি চিঠি পাওয়ার পরপর এ ঘটনা ঘটে। এর কয়েক দিন আগে আদালত রায় দেন, দুই সন্তান টিকা নেবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওই ব্যক্তির রয়েছে।
সূত্র বলেছে, স্থানীয় সময় গতকাল বুধবার সকালে ওই নারী দুই সন্তানকে নিয়ে সেভিল কর্তৃপক্ষের কাছে হাজির হন। এরপর একজন বিচারক তাকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন।

স্পেনের গুরাদিয়া সিভিল পুলিশের একজন মুখপাত্র বলেছে, বুধবার বিকেলে দুই ছেলেকে তাদের বাবার হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ইউরোপের আরও অনেক দেশের মতো গত ১৫ ডিসেম্বর থেকে স্পেনে ৫ থেকে ১১ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হয়েছে। স্পেনে ১২ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ মানুষ কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। ইউরোপে টিকা দেওয়ার উচ্চহারে শীর্ষে থাকা দেশগুলোর একটি স্পেন।