টিভিতে ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার এক বিশিষ্ট উপস্থাপক টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়া অনুষ্ঠানে নিজের এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার বিশ্ব এইডস দিবসে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে পাভেল লোবকভ নামের ওই উপস্থাপক বলেন, তিনি ২০০৩ সালে পরীক্ষার পর নিশ্চিত হন যে তাঁর শরীরে এইডসের জীবাণু রয়েছে। লোবকভ প্রকাশ্যে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করা প্রথম রুশ নাগরিক। দেশটির সমাজে এইচআইভি বা এইডসে আক্রান্ত হওয়ার বিষয়টি এখনো রাখঢাকের বিষয়। রাশিয়া বিশ্বের অন্যতম এইডসপ্রবণ দেশ। এএফপি