প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি-লে সম্মেলন উপলক্ষে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ট্রাম্পের সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক গড়তে তিনি সক্ষম হয়েছেন বলে মনে করেন। আর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রাথমিক প্রেক্ষাপটও রচিত হয়েছে।
পুতিন বলেন, ‘টিভিতে আমরা যেই ট্রাম্পকে দেখি, তার চেয়ে বাস্তবের ট্রাম্প অনেক ভিন্ন।’ জি-২০ সম্মেলনের ফাঁকে তাঁদের পার্শ্ব বৈঠকের পর পুতিন মনে করছেন, দুই দেশের যেই ধরনের পারস্পরিক সহযোগিতা দরকার, তার অন্তত কিছু হলেও পুনঃস্থাপন করা সম্ভব হবে।