প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের স্টকহোমে ৭ এপ্রিলের ট্রাক হামলার দায় স্বীকার করেছেন গ্রেপ্তার সন্দেহভাজন রাখমত আকিলোভ। ৩৯ বছর বয়সী এই উজবেক নাগরিক পথের মানুষের ওপর দিয়ে ডিপার্টমেন্ট স্টোরে ট্রাক ঢুকিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। রাখমতের আইনজীবী জোহান এরিকসন আদালতে শুনানিতে বলেন, তিনি ওই ‘সন্ত্রাসী হামলা’ চালানোর কথা স্বীকার করেছেন। কড়া নিরাপত্তার মধ্যে রাখমতকে গতকাল মঙ্গলবার স্টকহোমের আদালতে হাজির করা হয়। পুলিশ আগেই বলেছে, রাখমত জঙ্গিগোষ্ঠী আইএসের সমর্থক। স্টকহোমে গত শুক্রবারের ওই হামলায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন।
এএফপি