প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাম্পের উদ্যোগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়টি জি-২০ জোটের বাকি সদস্যরা মেনে নেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, তিনি অন্যকে বোঝানোর বিষয়ে কখনো আশা ছাড়েন না। তিনি বলেন, ‘আমি আশা করছি, তাঁকে (ট্রাম্প) রাজি করাতে সক্ষম হব।’
জি-২০ সম্মেলনের যৌথ ঘোষণায় বলা হয়েছে, ‘প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি আমরা আমলে নিয়েছি।’ তারপরও নেতারা এ বিষয়ে একমত হয়েছেন যে প্যারিস চুক্তি অপরিবর্তনীয়। এর আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছিলেন, জলবায়ু চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান দুঃখজনক।