ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে গতকাল মঙ্গলবার সকালে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু লোক। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ ইতালির পুলিয়া অঞ্চলে একই রেললাইনের ওপর দিয়ে দুটি ট্রেন বিপরীত দিকে চলছিল। একপর্যায়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ও সামনের দিকের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। দুটি ট্রেন একই সময় একই লাইন দিয়ে কেন চলছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেছেন, ‘এটি আমাদের জন্য হৃদয়বিদারক ঘটনা। ঘটনার কারণ উদ্‌ঘাটন না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত দেব না।’

এএফপি