ডিম নিয়ে দোষারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডস থেকে আসা ডিমে ফিপ্রোনিল নামে ক্ষতিকর একটি রাসায়নিকের উপস্থিতি নিয়ে দেশগুলোর মধ্যে শুরু হওয়া দোষারোপের খেলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা কমিশনার ভাইতেনিস আন্দ্রিউকাইতিস বলেন, ইইউয়ের মন্ত্রী ও নিয়ন্ত্রকদের উচিত জরুরি ভিত্তিতে বৈঠকে বসা। এক বিবৃতিতে ভাইতেনিস আন্দ্রিউকাইতিস বলেন, ‘এই দোষারোপ ও লজ্জা দেওয়ার খেলা আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেবে না। এখন আমাদের সব পক্ষের চাওয়া হলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। সেই সঙ্গে তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ এবং এর মাধ্যমে আমাদের ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়ে অপরাধ কার্যক্রম ঠেকানোর ব্যবস্থা করা।’ নেদারল্যান্ডস থেকে আসা ডিমে ফিপ্রোনিল থাকার বিষয়টি গত জুন মাস থেকেই জানত বেলজিয়াম।