ডুবে মৃত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগরে ডিঙি নৌকা ডুবে অন্তত ১০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইতালির কোস্টগার্ড এ খবর নিশ্চিত করেছে। টুইটার বার্তায় কোস্টগার্ড বলেছে, গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলের দিকে আসার সময় তারা ডুবে যাওয়া একটি নৌকার ১০৭ জনকে জীবিত উদ্ধার করে। এ সময় ১০ জনের লাশ উদ্ধার করা হয়। একটি ডিঙিতে পাচারকারীরা সাধারণত ১৪০ জনের বেশি লোক ওঠায়। এ কারণে ধারণা করা হচ্ছে, এ নৌকার আরও অনেক যাত্রী প্রাণ হারিয়েছে।
এএফপি