ডুবোজাহাজ হলেও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের পূর্ব উপকূলে সাগরতলে একটি ডুবোজাহাজের ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটি। তবে তারা বলছে, এটি গত বছর রাশিয়া থেকে আসা সম্ভাব্য ডুবোজাহাজ নয়, বরং সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটি ডুবোজাহাজের ধ্বংসাবশেষ। সেটিও রাশিয়ারই ছিল। ওই জাহাজটি ১৯১৬ সালে ডুবে যায়। ধ্বংসাবশেষের ভিডিওচিত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে সুইডিশ সশস্ত্র বাহিনী। গত বছর রাশিয়ার একটি ডুবোজাহাজ গোপনে সুইডেনের জলসীমায় প্রবেশ করেছে—এ রকম খবরে দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে রাশিয়া বিষয়টি অস্বীকার করেছিল। বিবিসি