ডেনমার্কে গুলিতে আহত আরেকজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইহুদিদের ধর্মস্থানে বন্দুকধারীদের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন।
দেশটির পুলিশের বরাত দিয়ে আজ সোমবার রয়টার্সের খবরে জানানো হয়, ওই ব্যক্তির মাথায় কয়েকবার গুলি করা হয়েছিল। গুরুতর জখমের কারণে তাঁর মৃত্যু হয়। ওই হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। গত শনিবার হামলার পর রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং ব্যাপক ধরপাকড় চলছে।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর কোপেনহেগেনে শিল্পকলা, ব্লাসফেমি আইন ও বাকস্বাধীনতা-বিষয়ক আলোচনা সভায় এক বন্দুকধারী গুলি চালালে এক ব্যক্তি নিহত ও তিন পুলিশ সদস্য আহত হন। এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী।