ডেনমার্কে গুলিবিনিময়ে 'বন্দুকধারী' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনমার্কের কোপেনহেগেনে বন্দুকধারীর পরপর দুটি হামলার ঘটনায় রাজধানীজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: এএফপি
ডেনমার্কের কোপেনহেগেনে বন্দুকধারীর পরপর দুটি হামলার ঘটনায় রাজধানীজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: এএফপি

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আজ রোববার সকালে গুলিবিনিময়ে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জািনয়েছে পুলিশ।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কোপেনহেগেনে গতকাল শনিবার ইহুদিদের ধর্মস্থান এবং শিল্পকলা, ব্লাসফেমি আইন ও বাকস্বাধীনতা-বিষয়ক আলোচনা সভায় হামলার সঙ্গে ওই নিহত ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নগরের মধ্যে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটেছে। সকাল থেকে পুলিশ ওই এলাকাটি পর্যবেক্ষণে রেখেছিল।
পুলিশের দাবি, ঘটনাস্থলে এক ব্যক্তি এলে পুলিশ তাঁকে থামতে বলে। তখন তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করে। এ গুলিবিনিময়ে কোনো পুলিশ আহত হয়নি।
গতকাল শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে কোপেনহেগেনে দুটি হামলার ঘটনা ঘটে। হামলায় দুই ব্যক্তি নিহত ও পাঁচ পুলিশ সদস্য আহত হন।