প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপেনহেগেনে উপাসনালয়ে হামলার পর ডেনমার্কের ইহুদিদেরও ইসরায়েলে চলে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ রকম আহ্বান ফ্রান্সের অনেক ইহুদিকে আগ্রহী করলেও সম্ভবত ডেনমার্কে তেমনটি ঘটবে না। ২০১৩ সালে মাত্র ১৭ জন ইহুদি ডেনমার্ক ছেড়ে ইসরায়েলে যায়। গত বছর তা কমে দাঁড়িয়েছে ১২ জনে। দৃশ্যত, আকর্ষণীয় সামাজিক নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতির কারণেই ইহুদিরা ডেনমার্ক ত্যাগে রাজি নয়। অন্যদিকে, ফ্রান্স থেকে গত বছর সাত হাজারেরও বেশি ইহুদি ইসরায়েলে পাড়ি জমিয়েছে। ডেনিশ এক ইহুদি ধর্মীয় নেতা বলেন, সেখানকার সমাজে ইহুদিবিদ্বেষ বিপজ্জনক মাত্রার নেই। রয়টার্স