প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির একটি মামলার তদন্তে ইতি টানছে সুইডেন কর্তৃপক্ষ। কারণ, মামলাটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অ্যাসাঞ্জকে জেরা না করে তদন্ত শেষ হতে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন। তিনি জানিয়েছেন, এর ফলে নিজের কথাগুলো আর বলার সুযোগ পেলেন না। ২০১০ সালে সাড়ে সাত লাখ সামরিক ও কূটনৈতিক মার্কিন গোপন নথি ফাঁস করে দেন অ্যাসাঞ্জ। এরপর অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। সুইডেনের আইন অনুযায়ী, মামলার নির্ধারিত মেয়াদের মধ্যে অভিযুক্তকে জেরা করা গেলে সেই মামলা আর চালিয়ে নেওয়া যাবে না।
এএফপি