তদন্ত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ফোনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) আড়ি পাতার অভিযোগে যে তদন্ত চলছিল, তা আর করা হবে না বলে জানিয়েছে জার্মানি। গতকাল শুক্রবার জার্মানির প্রধান কৌঁসুলির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফৌজদারি আইনে প্রমাণ করার মতো অভিযোগের ভিত্তি না পাওয়ায় তদন্ত বন্ধ করে দেওয়া হলো। এনএসের চুক্তিভিত্তিক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যে জানা যায়, গুপ্তচরবৃত্তির অংশ হিসেবে এনএসএ অ্যাঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতে। এএফপি