তরুণদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার দুই প্রার্থী মারিন লো পেন এবং ইমানুয়েল ম্যাখেঁর বিরুদ্ধে দেশটির তরুণ-তরুণীরা একাধিক শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। ‘আমরা আরও ভালো কাউকে পাওয়ার যোগ্য’ শীর্ষক এক আন্দোলনে অংশ নিতে পশ্চিমাঞ্চলীয় রেন শহরে প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। দাঙ্গা পুলিশ তাঁদের বাধা দেয়। জনমত জরিপ বলছে, মধ্যপন্থী রাজনীতিক ম্যাখঁ আগামী ৭ মে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী লো পেনকে পরাস্ত করবেন। প্রথম দফায় তাঁরাই সবচেয়ে বেশি ভোট পাওয়া শীর্ষ দুই প্রার্থী। তবে অনেকেই দুজনের কাউকে পছন্দ করছেন না।

বিবিসি