প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়াম থেকে গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া প্যারিস হামলার তিন সন্দেহভাজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলজিয়ামের এক বিচারক তাদের ছেড়ে দেন। ফেডারেল প্রসিকিউটরের দপ্তর জানায়, তাদের কারও বিরুদ্ধেই অভিযোগ আনা হয়নি। প্যারিস হামলার তদন্তে মঙ্গলবার ব্রাসেলসের ইকল জেলার এক বাড়িতে অভিযানের পর ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। গত নভেম্বরের প্যারিস ও গত মাসের ব্রাসেলস হামলায় যথাক্রমে ১৩০ ও ৩২ জনের প্রাণহানি ঘটে। প্যারিস হামলার তদন্তে বেরিয়ে আসে বড় ধরনের জঙ্গি আস্তানার খবর; যাদের কয়েকজন সদস্য আবার ব্রাসেলস হামলাতেও জড়িত। রয়টার্স