প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামপন্থী মিলিশিয়া সংগঠনগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা ও মন্ত্রণা দেওয়ার অভিযোগে স্পেন, ব্রিটেন ও জার্মানিতে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার জানায়, জার্মানি ও ব্রিটেনের পুলিশের সহায়তায় চারজনকে স্পেন, একজনকে ব্রিটেন এবং অন্যজনকে জার্মানি থেকে গ্রেপ্তার করে স্পেনের পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক ভিডিও চিত্র তৈরি করে প্রকাশ করতেন। প্রতি সপ্তাহে গোপন বৈঠক করে তরুণদের তাঁদের দলে আনতেন। তারপর সেসব তরুণকে বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠাতেন লড়াইয়ের উদ্দেশ্যে। রয়টার্স