তিমি পর্যবেক্ষণের নৌযানডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার ভ্যাঙ্কুবার শহরের কাছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অদূরে তিমি পর্যবেক্ষণকারী একটি নৌযান ডুবে পাঁচজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। তাঁকে উদ্ধারের তৎপরতা চলছে। কানাডার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ডেসমন্ড জেমস গত রোববার বলেন, নৌযানটিতে ২৭ জন আরোহী ছিলেন। কানাডার জরুরি বিভাগের কর্মকর্তারা বলছেন, ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, উদ্ধার হওয়া ১১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার, সমুদ্রে নজরদারি করা একটি উড়োজাহাজ ও কোস্টগার্ডের তিনটি নৌযান উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
বিবিসি