তুরস্কে এরদোয়ানের বিরোধীদের বিরুদ্ধে অভিযানে আটক ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরে জ্যেষ্ঠ সরকারি আমলা, পুলিশ কর্মকর্তাসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধী যুক্তরাষ্ট্রপ্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের বিরুদ্ধে চালানো অভিযানের সময় পুলিশ ওই ব্যক্তিদের আটক করে। খবর রয়টার্সের।
গত রোববার পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর গতকাল পুলিশ এরদোয়ানের বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালাল। খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে ইজমির শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আটক সন্দেহভাজন ব্যক্তিদের শহরের অপরাধ বিভাগের বিভিন্ন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
একসময়ের এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন গুলেন। তবে ২০১৩ সালে এরদোয়ান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় গুলেনের বিরুদ্ধে।