প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে গত মঙ্গলবার কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে সিরিয়া সীমান্তবর্তী কুর্দিদের শহর সিলোপিতে নিরাপত্তারক্ষীরা টহল দেওয়ার সময় তাঁদের ওপর রকেট ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালায় কুর্দিরা। এতে তিন পুলিশ, এক সেনা এবং এক বেসামরিক ব্যক্তি নিহত হন। আহত হন আরও এক পুলিশ সদস্য। এদিকে গতকাল বুধবার সিলভান শহরের এক রাস্তায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যুব শাখার সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে এক সেনা নিহত এবং আরেকজন আহত হন। এএফপি