তুরস্কে গাড়িবোমায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দিয়ারবাকির এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। দেশটির কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) ২ জন উপনেতাসহ আরও ১০ জন পার্লামেন্ট সদস্যকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যে এই বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। গণমাধ্যমের খবরে বলা হয়, সকালে শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কারণে ওই এলাকার অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।