প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধীদের ওপর আবার ধরপাকড় হচ্ছে। গতকাল শুক্রবার পুলিশ এ জন্য অভিযান চালায়। এরদোয়ানের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র থেকে কট্টর বিরোধীতে পরিণত যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের কট্টর সমর্থক অন্তত ৮০ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হতে পারে। এর মধ্যে প্রাদেশিক পুলিশের একজন সাবেক প্রধানসহ অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা দোগান-এর এক খবরে এ কথা বলা হয়। এরদোয়ানের অভিযোগ, গুলেন তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছেন। তবে এ অভিযোগ গুলেন অস্বীকার করে আসছেন।
রয়টার্স