তুরস্কে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা, নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের এলাজিগ প্রদেশে পুলিশ সদর দপ্তরে আজ বৃহস্পতিবার গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০০ জন। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এ হামলার জন্য দায়ী করা হচ্ছে। এলাজিগ প্রদেশে পুলিশ সদর দপ্তরের চারতলা ভবনের মাঝখানে থাকা একটি বাগানে এ বিস্ফোরণ ঘটে।