তুরস্কে পুলিশের বাসে হামলায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুলে পুলিশের একটি বাস লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৬ জন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সকালের ব্যস্ততম সময়ে ওই হামলা হয়। দূরনিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকায় গুলির শব্দও শোনা গেছে।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, একটি গাড়ি পার্ক করা ছিল। গাড়িটির মধ্যে বিস্ফোরক বোঝাই করা ছিল। পার্ক করা গাড়িটির পাশ দিয়ে পুলিশের বাসটি যাওয়ার সময় দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।