তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর আটক ১৫ হাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর ১৫ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। সিএনএন তুর্ক দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলাকে উদ্ধৃত করে এ তথ্য জানায়। আটক ব্যক্তিদের মধ্যে ১০ হাজারের বেশি সেনাসদস্য রয়েছে।
সিএনএন তুর্ক জানায়, আনুষ্ঠানিকভাবে ৮ হাজার ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা বিচারের অপেক্ষায় রয়েছে।
সেনাবাহিনীর একাংশ গত ১৫ জুলাই রাতে ইস্তাম্বুল ও আঙ্কারায় ট্যাংক ও সাঁজোয়াযান নিয়ে রাস্তায় নেমেছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে হাজারো মানুষ রাজপথে নেমে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। অভ্যুত্থানকারী সেনাসদস্যদের সঙ্গে রাজপথে সরকার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২৬৫ জন নিহত হয়। এর মধ্যে অভ্যুত্থানকারী সেনাসদস্য ১০৪ জন। অন্যরা পুলিশ ও বেসামরিক লোক। আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ।