তুরস্কে যাচ্ছে মার্কিন তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেতুল্লাহ গুলেন
ফেতুল্লাহ গুলেন

ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন সম্পর্কে তুর্কি সরকারের অভিযোগ তদন্ত করতে সেখানে একটি তদন্ত দল পাঠাবেন মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ফেতুল্লা গুলেনের উসকানিতেই তুরস্কে গত মাসে অভ্যুত্থান-চেষ্টা হয় বলে দেশটির সরকারের অভিযোগ। এতে মার্কিন ইন্ধন ছিল বলেও আঙ্কারার দাবি। মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা গুলেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের যথার্থতা খতিয়ে দেখতে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন। এগুলো পর্যাপ্ত কি না, সে ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কড়া সমালোচক গুলেন ও যুক্তরাষ্ট্র সরকার উভয়েই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।