তুরস্কে সম্পাদক ও দুই মেয়র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে সরকারবিরোধী পত্রিকা কুমহুরিয়েত-এর সম্পাদক মুরাত সাবুনজো ও পত্রিকাটির আটজন গুরুত্বপূর্ণ কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কুর্দিপ্রধান এলাকার দিয়ারবাকের শহরের দুই মেয়রকে আটক করা হয়েছে। এ দুই মেয়র হলেন গুলতান কিজানাক ও ফুরাত আন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুল থেকে কুমহুরিয়েত পত্রিকা সংশ্লিষ্ট যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে আয়দিন এনজিন ও গুরাই ওজ নামের দুজন কলাম লেখকও রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে এঁদের সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করা হচ্ছে। আটক মেয়রদের বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।