প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের বিখ্যাত সাংবাদিক ও লেখক আহমেত আতলান ও তাঁর ভাই অধ্যাপক মেহমেত আতলানকে আটক করেছে পুলিশ। গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য গতকাল শনিবার তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গতকাল সকালে দ্বিতীয় বড় শহর ইস্তাম্বুল থেকে ওই দুজনকে আটক করা হয়। আহমেত আতলান কয়েক দশক ধরে তুরস্কের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত লেখক। তিনি দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক ভাষ্যকার। ২০০৭ সাল পর্যন্ত তুরস্কের জনপ্রিয় দৈনিক হুররিয়াত এবং মিল্লিয়াতে তিনি নিয়মিত রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে নিবন্ধ লিখতেন। পরে সরকারবিরোধীদের প্রতি সহানুভূতিশীল দৈনিক তারাফ প্রকাশ শুরু করেন।
এএফপি