তুরস্কে হামলার দায় স্বীকার আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুলের ​একটি নৈশক্লাবে হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ সোমবার আইএস দায় স্বীকার করেছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আইএসের বিবৃতিতে বলা হয়, রেইনা ক্লাবে তাদের একজন যোদ্ধা ওই হামলা চালিয়েছেন। হামলার সময় তিনি গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন।

নববর্ষ উদ্‌যাপনের প্রাক্কালে জনাকীর্ণ ওই অভিজাত নৈশক্লাবে নির্বিচারে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করেন এক অস্ত্রধারী। আহত হয়েছেন অন্তত ৬৯ জন। হতাহত ব্যক্তিদের অনেকেই বিদেশি।